0
একটু জেনে নিন দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য একটু জেনে নিন দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য

জেনে নিন দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য          বাংলাদেশী নাগরিকদেরকে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা , ভিসিট ভিসা , ব...

0
নিজের বারোটা বাজাতে যে ১৫টা কাজ রোজ করছেন নিজের বারোটা বাজাতে যে ১৫টা কাজ রোজ করছেন

অফিসের তাড়াহুড়োতে আমরা এতটা নাজেহাল থাকি যে নিজেদের শরীর স্বস্থ্যের কথা আর বিশেষ মাথায় থাকে না । কখনও যদি বা মাথায় ক...

একটু জেনে নিন দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য

জেনে নিন দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য
       বাংলাদেশী নাগরিকদেরকে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা, ভিসিট ভিসা, বিজনেস ভিসা, জব ভিসা দিয়ে থাকে। ভিসা প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সময়মত ব্যবস্থা করতে না পারলে অনেক ঝামেলায় পড়তে হয়। তথ্যগুলো আগে থেকে জেনে নেওয়াই ভাল। কোরিয়ান ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য বাংলা টেলিগ্রাফের পাঠকদের জন্য দেওয়া হলো।

– ভিসার জন্য নির্ধারিত আবেদনপত্র (বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে)

– সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি

– পাসপোর্ট (ন্যূনতম ছয়মাস মেয়াদ থাকতে হবে)

– বৈধ পাসপোর্টের প্রথম পাঁচ পাতার ফটোকপি (বর্তমানে এমআরপি পাসপোর্টে আবেদন করাই ভালো/ইপিএস ভিসার ক্ষেত্রে এমআরপি বাধ্যতামূলক)

– কনস্যুলার বরাবর আবেদনপত্র

– ব্যাংক স্টেটমেন্ট (ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সহ)

– এয়ার টিকেট বুকিং স্লিপ

বি দ্রঃ সকল বাংলা কাগজপত্রের ইংরেজী অনুবাদ জমা দিতে হবে।
স্টুডেন্ট ভিসার জন্য আরো যা লাগবেঃ

– ১৫ মাসের মেয়াদ সহ পাসপোর্ট ও পাসপোর্টের প্রথম পাঁচ পাতার ফটোকপি

– সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (এই ছবি আবেদন ফরমের নির্ধারিত জায়গায় লাগাতে হবে)

– ভিসার জন্য আবেদনকারীর নিজ হাতে লেখা আবেদন পত্র

– ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রদত্ত ভর্তির সার্টিফিকেট (মূল কপি ও ফটোকপি)

– আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ফটোকপি

– আবেদনকারীর জন্ম নিবন্ধন (বার্থ সার্টিফিকেট) এর মূল কপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত সত্যায়িত ফটোকপি

বি দ্রঃ অনেক ঝামেলা পোহাতে হয় এইটা নিয়ে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টারে কোন বার্থ সার্টিফিকেট জমা নেয়না। এইজন্য আগে থেকেই অন্যকোন ভাবে কাউন্টার পাস নিয়ে ভিতরে গিয়ে সত্যায়িত করতে হয়। এক্ষেত্রে অবশ্যই সাথে নোটারী কপি সাথে নিয়ে যাবেন।

– সিটি কর্পোরেশন (সমমান) থেকে দেয়া ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট

– একাডেমিক ও অন্যান্য খরচ বহন করা হবে এই মর্মে কোন সার্টিফিকেট (সাধারণত স্কলারশীপ দাতা প্রতিষ্টান বা প্রফেসররা এইটা দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের কোন স্কলারশীপ হলে কতৃপক্ষ ভর্তির সার্টিফিকেটের সাথেই এই সার্টিফিকেট পাঠিয়ে থাকে।অন্যথায় একাডেমিক ও থাকা খাওয়ার খরচ বহনের জন্য আবেদনকারীর নিজের অথবা তার অভিভাবকের অর্থনৈতিক সামর্থের প্রমানপত্র দিতে হবে)

– মাতাপিতার সম্মতিপত্র (সাধারণত ৫০ টাকার স্ট্যাম্পে)

– মাতাপিতার বাংলাদেশী পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি

– পুলিশ ভেরিফিকেশন যা অবশ্যই স্বরাষ্ট্র অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে হবে (এটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে খুব সহজেই সত্যায়িত করা যায়)

– শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূলকপি ও ফটোকপির নোটারী করাতে হবে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে (এটি প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সত্যায়িত কপি নিয়ে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে সত্যায়িত করতে হবে)

বি দ্রঃ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার আগে সকল সার্টিফিকেট সংশিষ্ট বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়িত করে নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কাউন্টারে (সচিবালয়ের ৯ নং কাউন্টার) সকালে জমা দিলে বিকেলে পাওয়া যায়। কিন্তু বোর্ড/বিশ্ববিদ্যালয়ে সত্যায়িত করার জন্য সময় লাগবে।



বিজনেস ভিসার জন্য আরো যা লাগবেঃ

– আমন্ত্রণকৃত কোম্পানীর বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট (কোরিয়ার ট্যাক্স অফিস থেকে ইস্যু করা হয়)

– আমন্ত্রণকৃত কোম্পানীর আমন্ত্রণপত্র ও কোরিয়া থাকা অবস্থায় সকল সাপোর্ট দিবে এমন একটি সার্টিফিকেট

– আমন্ত্রণকৃত কোম্পানীর সাথে ব্যবসায়িক সম্পর্ক (এলসি, আমদানী চুক্তি ইত্যাদি-যদি থাকে)

– আমন্ত্রণকৃত কোম্পানীর অফিশিয়াল প্যাডে ভিসা রিকোয়েস্টিং লেটার

– আমন্ত্রণকৃত কোম্পানীর কর্পোরেট সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স সার্টিফিকেট

– আমন্ত্রণকৃত কোম্পানীর ইনকাম ট্যাক্স সার্টিফিকেট

– আমন্ত্রণকৃত কোম্পানীর ব্যাংক স্টেটমেন্ট ও যিনি আবেদন করবেন তার ব্যক্তিগত ব্যাংক স্টেটম্যান্ট (সর্বশেষ ৬ মাস)



ট্যুরিস্ট ভিসার জন্য আরো যা লাগবেঃ

– ভিসা রিকোয়েস্টিং লেটার

– কোরিয়ার ভ্রমণ পরিকল্পনা

– বিমান টিকেটের বুকিং স্লিপ

– হোটেল বুকিং স্লিপ/ যেখানে থাকবেন তার ঠিকানা এবং ওখানে যে থাকবেন তার প্রমাণপত্র

– ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ছয় মাস)

– আবেদনকারীর প্রতিষ্ঠানের বাণিজ্যিক সনদপত্র অথবা ট্রেড লাইসেন্স (যদি থাকে)

– আবেদনকারীর ইনকাম ট্যাক্স সার্টিফিকেট (যদি থাকে)

– আবেদনকারীর প্রতিষ্ঠান থেকে কাজে নিয়োগের ইপ্লয়মেন্ট সার্টিফিকেট

– আমন্ত্রণপত্র এবং কোরিয়ায় সাপোর্ট সার্টিফিকেট (যদি থাকে)



ইপিএস ভিসাঃ

ইপিএস ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বোয়েসেল সরবরাহ করবে এবং বোয়েসেল পুরো বিষয়টি তদারকি করে। সেক্ষেত্রে ইপিএস ভিসার আবেদনকারীগণ বোয়েসেলের নির্দেশনা মেনে চললেই হবে।



কোরিয়ান দূতাবাসের সময়সূচিঃ

কর্মদিবসঃ রবিবার থেকে বৃহস্পতিবার

আবেদনপত্র গ্রহণঃ ৯টা-সাড়ে ১২টা

ডেলিভারি প্রদানঃ ৯টা-সাড়ে ১২টা এবং ২টা-৫টা

সাধারণত সাত দিনেই ভিসা প্রসেসিং সম্পন্ন হয়। তবে বিভিন্ন কারণে দেরিও হতে পারে। ভিসা সেকশন থেকে ডেলিভারী নেওয়ার জন্য ফোন করা হয়।

ভিসা ফিঃ সিংগেল (৯০ দিন পর্যন্ত) – ৩০ ডলারের সমপরিমাণ টাকা

সিংগেল (৯০ দিনের বেশি) – ৫০ ডলারের সমপরিমাণ টাকা

মাল্টিপল – ৮০ ডলারের সমপরিমাণ টাকা



কোরিয়ান দূতাবাসে ফোন/ইমেইল করে জেনে নিতে পারেন বিস্তারিতঃ



ঠিকানাঃ

বাসা নং ৪, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। (আমেরিকান দূতাবাসের উত্তর পশ্চিম কোণে)

ফোন : (০২)৮৮১২০৮৮-৯০

ফ্যাক্স : (০২)৮৮২৩৮৭১

ইমেইলঃ embdhaka@mofat.go.kr

consuldhaka@mofat.go.kr (ভিসা সেকশন )


ওয়েবসাইটঃ http://bgd.mofat.go.kr/english/as/bgd/main/index.jsp

নিজের বারোটা বাজাতে যে ১৫টা কাজ রোজ করছেন

অফিসের তাড়াহুড়োতে আমরা এতটা নাজেহাল থাকি যে নিজেদের শরীর স্বস্থ্যের কথা আর বিশেষ মাথায় থাকে না। কখনও যদি বা মাথায় কোনও এক কোণে উঁকি দেয়, তবুও তাকে আমল দেওয়ার মতো সময় সুযোগ বিশেষ হয় না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, আমাদের শরীরের জন্যে ঠিক কোনটা ভালো, বা কী কী ক্ষতির মুখে আমরা তাকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছি, তার হদিশও নেই আমাদের কাছে।


তেমনই ১৫টি অভ্যেসের একটি তালিকা দেওয়া হল… মিলিয়ে নিন, এর মধ্যে কোনগুলো আপনিও প্রতিনিয়ত করে থাকেন।

১. অফিসে দীর্ঘক্ষণ বসে থাকেন। আর চোখ আটকে থাকে সামনের কম্পিউটার স্ক্রিনে। দিন শেষে বাড়ি ফিরে শরীরের বিভিন্ন অংশে ব্যথার উঁকিঝুঁকি। শুধু কি তাই দীর্ঘক্ষণ একভাবে বসে থাকার ফলে ক্রমেই বাড়তে থাকে মধ্যপ্রদেশ। এই সবের থেকে নিজেকে বাঁচাতে চাইলে, মাঝে মধ্যেই সিট থেকে উঠে একটু হেঁটে নিন। পারলে ওয়াশরুমে গিয়ে একটু স্ট্রেচিংও করে নিতে পারেন।

২. লিফটে করে ওঠা নামা করাটাই আপনার অভ্যেস। কিন্তু এই অভ্যেসটা বদলানোর সময় এসে গেছে। প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠানামা করার অভ্যেস রপ্ত করুন। এতে শরীর ঝরঝরে থাকবে।

৩. অফিসে লাঞ্চের সময়েও আপনি আপনার ডেস্কের মোহ কাটিয়ে উঠতে পারেন না। বিশ্বাস করুন বা নাই করুন, সত্যিটা হল, এইভাবেই ক্রমশ বাড়তে থাকে ওয়েস্টলাইন।

৪. প্রতিদিন লাঞ্চে বাইরের খাবার খাওয়া আপনার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সময় থাকতে এই অভ্যেস বদলে ফেলুন। নইলে সামনে সমূহ বিপদ আপনার অপেক্ষায়।

৫. সারাদিনে কোনওক্রমে আপনি এক লিটার জল খান। জানেন কি আমাদের শরীরে প্রায় ৬০ শতাংশই জল। ফলে সারাদিনে অন্তত আড়াই লিটার জল না খেলে শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা পড়ে। শরীর ভিতরে ভিতরে শুকিয়ে যায়। দেখা দেয় ডিহাইড্রেশনের সমস্যা।

৬. অত্যধিক চিন্তা করার বদঅভ্যেস বাদ দিন। অযথা চিন্তা করে কি কোনও সমস্যার সমাধান সম্ভব! তাই আকাশ পাতাল ভেবে নিজেকে ব্যতিব্যস্ত না করে, হাসিমুখে জীবনযাপন করুন। দেখবেন, সমস্যাও আপনার ধারে কাছে ঘেঁসবে না।

৭. সূর্যের আলো আপনার গায়ে লাগে না। বাড়িতে এসি, গাড়ি এসি, অফিসও এসি। সন্ধ্যে বা রাতে যখন অফিস থেকে বেরোন তখনও সূর্যের সঙ্গে মুলাকাত হওয়ার কোনও সুযোগই হয় না। কিন্তু জানেন কি, দিনে অন্তত আধ ঘন্টা সূর্যের আলোয় থাকা ভালো। সূর্যের আলো থেকে আমাদের শরীর ভিটামিন ডি পায়। সুস্থ ও সতেজ থাকার জন্যে এই ভিটামিন ডি একান্ত জরুরি।

৮. মেক-আপ না তুলেই ঘুমিয়ে পড়েন। সারা দিনের ক্লান্তি আপনাকে এতটা ঘিরে ধরে রাতে যে ঘুমোতে যাওয়ার আগে মেক-আপ তুলতে ইচ্ছেই করে না। এটা অভ্যেসে পরিণত করবেন না। মেক-আপ থাকলে আপনার ত্বক নিঃশ্বাস নিতে পারে না। ফলে বাড়তে থাকে নানা রকম স্কিন ডিজিজ হওয়ার আশঙ্কা।

৯. আপনার কোনও শখ নেই! এটা কিন্তু মোটেই ভালো নয়। সমীক্ষায় দেখা গিয়েছে যাঁদের খেলা, নাচ, গান, ছবি আঁকার মতো নানা শখ আছে তাঁরা স্ট্রেসের মোকাবিলা বেশি ভালোভাবে করতে পারেন।

১০. দীর্ঘ সময় ধরে কানে হেড ফোন গোঁজা থাকলে দেখা দিতে পারে কানে শোনার সমস্যা এবং ভার্টিগো।

১১. ব্রেক নেওয়া আপনার অভিধানে নেই। ৩৬৫দিনই আপনার এক রুটিন। এমন অভ্যেস থাকলে তার থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসুন। বেড়াতে গেলে আপনার হৃদয় ভালো থাকবে। আর হৃদরোগও আপনার থেকে বেশ কয়েক হাত দূরেই থাকবে।

১২. বিভিন্ন কাজে এদিকওদিক যাওয়া আসা করতে করতে রাস্তাতেই আপনার কেটে যায় দীর্ঘ সময়। আর এতে ক্লান্তি ঘিরে থাকে আপনাকে সর্বক্ষণ। তাই চেষ্টা করুন, একটানা অনেকটা সময় রাস্তাঘাটে না কাটাতে।

 
১৩. আপনার ধূমপানের অভ্যেস থাকলে অথবা ধূমপান করেন এমন কারও সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটালে, একটু ভেবে দেখুন। আপনি কিন্তু শরীরের মস্ত বড় ক্ষতি করে ফেলছেন। এইসময়

১৪. গভীর রাতে ঘুমাতে যাওয়া আপনার অভ্যেস। এদিকে প্রতিদিন সক্কাল সক্কাল উঠে পড়তেই হয়। ফলে ঘুমের সময় এসে দাঁড়ায় ওই পাঁচ-সাড়ে পাঁচ ঘন্টায়। এমনটা দীর্ঘদিন চলতে থাকলে শরীরের উপর খারাপ প্রভাব পড়তে বাধ্য। সেই সঙ্গে দেখা দেবে নানা অসুখ। তাই চেষ্টা করুন কম করে অন্তত সাত ঘন্টা ঘুমানোর।


১৫. ফল খাওয়া আপনার পোষায় না। কিন্তু এই চিন্তা বদলাতে হবে যদি সুস্থ থাকতে চান। সুস্থ, সতেজ ও নীরোগ থাকতে চাইলে দিনে একটি করে ফল খান।