সুখ মানুষের কাছে বরাবরই সোনার হরিণ। মানুষ যখন যা চায় তা না পেলেই শুরু হয়ে যায় দুঃখের প্রহর। কিন্তু কোনো মানুষই তার জীবনে যা কিছু চায়, তার সবকিছুই পায় না। আবার অপার দুঃখ নিয়েও বেঁচে থাকা যায় না। তাই নিজেকে সুখী করতে নিজেরই চেষ্টা করা উচিৎ। জীবনে অল্প কয়েকটি কৌশল অবলম্বন করলেই মানুষ অনেক বেশি সুখী হতে পারে ও ভালো থাকতে পারে।
নিচের ৫টি কৌশল আপানকে জীবনে সুখী হতে সহায়তা করবে:
১। অল্পতে খুশি হতে শিখুন:
বেশীরভাগ মানুষই অল্পতে খুশী হয় না। তাদের অনেক বেশি চাই। আর যখনই তাদের চাহিদা পূরণ হয় না তখনই কষ্ট পেতে শুরু করে। আর তাই জীবনে সুখী হওয়ার সবচাইতে গুরত্বপূর্ণ কৌশলটি হচ্ছে অল্পতেই খুশী হওয়া। এতে ছোট বা কম জিনিসে আপনি ঘাবড়াবেন না। আপানার জীবন হবে সুখময়।
২। কৃতজ্ঞতার অভ্যাস করুন:
জীবনে সবকিছু ইতিবাচক ভাবে নেওয়ার এক অপরিমেয় আনন্দ আছে, এতে আপানার জীবনে অনেক অনন্দময় অনুভূতি আসবে। মানুষের সাথে নম্রভাবে মিশুন ও সামাজিক দৈনন্দিন আচারানুষ্ঠানে কৃতজ্ঞতা পূর্ণ অংশ গ্রহণ করুন। এতে আপনি অপার আনন্দের স্বাদ পাবেন।
৩। দয়াশীল হোন:
পুরানো একটি কথা মনে রাখবেন, ‘সুখ ছড়িয়ে দিন, আপনিও সুখী হবেন’। মানুশকে ক্ষমা করতে শিখুন, ও অন্যের বিপদে ঝাঁপিয়ে পরুন। দেখবেন আপনার ভিতরে কি চমৎকার আত্মতৃপ্তি কাজ করছে! মানুশকে দান করুন ও নিজে সুখী থাকুন।
৪। ব্যায়াম করুন:
প্রতিদিন ব্যায়াম আপনার শরীরকে যেমন ভালো রাখবে তেমনি আপনার মনকেও রাখবে প্রফুল্ল। যদিও আপনার কাছে মনে হতে পারে যে ব্যায়াম কিভাবে মানুষ কে সুখি করবে? সত্যিকারে আপনি যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে আপনার শরীর থেকে ক্ষতিকর এন্ড্রোফিন্স দূর করে দিবে যা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিবে এবং আপনার ভিতর এক ধরনের প্রশান্তি কাজ করবে।
৫। ভালো বন্ধু সার্কেল বানান:
গবেষণায় দেখা গেছে, যাদের একটি ভালো বন্ধু সার্কেল রয়েছে তারা মানুষ হিসেবে অনেক বেশি সুখী। যাদের কাছের কোনো ভালো বন্ধু নেই তারা অনেক বেশি হতাশায় ভোগেন। বন্ধুর সাথে সময় ব্যয় করলে অনেক কষ্ট ভুলে থাকা যায়। তাই ভালো থাকতে ও সুখী হতে একটি ভালো বন্ধু সার্কেলের বিকল্প নেই।-সূত্র: টাইম অফ ইন্ডিয়া।

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.