0
পুরনো স্মার্টফোনের ৮ টি ব্যবহার পুরনো স্মার্টফোনের ৮ টি ব্যবহার

স্মার্টফোনের আধিপত্যের যুগে কিছুদিন পরপরই আসছে নিত্যনতুন প্রযুক্তির স্মার্টফোন। আর এর সাথে তাল মিলিয়ে অনেকেই পরিবর্তন করে ফেলছেন তাদের ...

0
স্মার্টফোনের ২০ টি গুরুত্বপূর্ন সিকিউরিটি কোড স্মার্টফোনের ২০ টি গুরুত্বপূর্ন সিকিউরিটি কোড

স্মার্টফোনের ২০ টি গুরুত্বপূর্ন সিকিউরিটি কোড!!!!   ১.রিসেট ফোন- *2767*3855# ২.IMEI জানতে- *#06# ৩.লক স্ট্যাটাস- *#7465625# ৪.ব্যাটারী ...

0
রবীন্দ্র সংগীত রবীন্দ্র সংগীত

ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে (ও বন্ধু আমার)! না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ।। বুঝি গো রাত পোহালো...

0
রবীন্দ্র সংগীত রবীন্দ্র সংগীত

তোমার হল শুরু, আমার হল সারা তোমায় আমায় মিলে এমনি বহে ধারা।। তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথী আমার তরে রাতি, আমার তরে তারা।। তোম...

0
রবীন্দ্র সংগীত রবীন্দ্র সংগীত

যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে; তারা আসে, তারা চলে যায় দূরে, ফেলে যায় মরু-মাঝারে ॥ দু দিনের হাসি দু দিনে ফুরায়, দী...

0
মশা তাড়ানোর ২টি স্পেশাল উপায় মশা তাড়ানোর ২টি স্পেশাল উপায়

খুব সহজে মশার সমস্যা সমাধান করুন এখন বর্ষা কাল। বাইরে প্রচন্ড মশা।ঘরেও   বেড়েছে মশার উপদ্রব । একদিকে গরম , চারিদেকে বর্ষার ক...

0
সুখী হওয়ার ৫টি কৌশল! সুখী হওয়ার ৫টি কৌশল!

সুখ মানুষের কাছে বরাবরই সোনার হরিণ। মানুষ যখন যা চায় তা না পেলেই শুরু হয়ে যায় দুঃখের প্রহর। কিন্তু কোনো মানুষই তার জীবনে যা কিছু চায়,...

পুরনো স্মার্টফোনের ৮ টি ব্যবহার


স্মার্টফোনের আধিপত্যের যুগে কিছুদিন পরপরই আসছে নিত্যনতুন প্রযুক্তির স্মার্টফোন। আর এর সাথে তাল মিলিয়ে অনেকেই পরিবর্তন করে ফেলছেন তাদের আগের স্মার্টফোনটি। নতুন স্মার্টফোন কেনার পর আপনার আগের স্মার্টফোনটি কি করবেন? অনেকেই এই প্রশ্নের জবাবে বলবেন, ” বিক্রি করে দিবো।
” কিন্তু বিক্রি না করেও আপনি নানা কাজে ব্যবহার করতে পারেন আপনার পুরনো স্মার্টফোনটি।

১. ওয়ারলেস রাউটারঃ পুরনো স্মার্টফোনের সাহায্যে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন ওয়াই-ফাই জোন। এর ফলে আপনার অন্য সকল ডিভাইসে খুব সহজেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন । আর সহজে বহন করার সুবিধাতো আছেই।

২. টিভির জন্য মিডিয়া প্লেয়ারঃ আপনার স্মার্টফোনে যদি MHL বা HDMI কেবল ব্যবহারের সুবিধা থাকে, তাহলে আপনি মোবাইলটিকে টিভির সাথে সংযুক্ত করে বড় পর্দায় মুভি বা ভিডিও দেখার কাজ চালিয়ে নিতে পারবেন।

৩. নতুন অ্যাপস পরীক্ষা করাঃ বর্তমানে অ্যাপস ডেভেলপমেন্ট খুবই সম্ভাবনাময় একটি শিল্প। আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন, তাহলে আপনার বানানো নতুন অ্যাপস পরীক্ষা করার জন্য আপনার পুরনো স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন।

৪. ওয়ারলেস সিকিউরিটি ক্যামেরাঃ বর্তমানে অনেক অ্যাপ্লিকেশন পাওয়া যায় যার মাধ্যমে খুব সহজে আপনার ফোনের ক্যামেরাকে সিকিউরিটি ক্যামেরায় রূপান্তর করতে পারবেন। এর মাধ্যমে আপনার বাসায় কিংবা অন্যান্য যায়গায় নিয়মিত নজর রাখতে পারবেন। আর যেকোন ব্রাউজার কিংবা ভিডিও প্লেয়ার থেকে অনলাইন স্ট্রিমিং করে খুব সহজেই দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত স্থানের ছবি।

৫. গেম খেলার কাজে ব্যবহারঃ আপনি যদি হয়ে থাকেন গেমভক্ত, তাহলে গেম খেলার কাজে ব্যবহার করতে পারেন আপনার পুরনো স্মার্টফোন। বিশেষ করে পুরনো অনেক গেম রয়েছে যেগুলো আমাদের আধুনিক স্মার্টফোনে খেলার জন্য ইমুলেটর ব্যবহার করতে হয়। চাইলে আপনি ইমুলেটর সফটওয়্যার ব্যবহার না করে সে সকল গেম খেলতে পারেন।

৬. জিপিএস নেভিগেটরঃ আপনি আপনার পুরনো ফোনের জিপিএস ব্যবহার করে আপনার ফোনটিকে বানিয়ে ফেলতে পারবেন একটি জিপিএস নেভিগেটর। নতুন কোন যায়গায় ঘুরতে বের হলে এটি আপনার দারুন কাজে লাগবে।

৭. কম্পিউটার রিমোটঃ বর্তমানে অনেক অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনার স্মার্টফোন থেকেই আপনার কম্পিউটার নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি চাইলে এই ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন আপনার পুরনো স্মার্টফোন।

৮. ডাটা ব্যাকআপঃ আপনার ডাটা ব্যাকআপ করার করা এবং দরকারমত সেগুলো দেখার জন্য ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনটিকে। কেবল একটি উচ্চ ধারনক্ষমতার মেমরি কার্ড লাগিয়ে নিন। এটিও আপনার বেশ কাজে আসবে।

স্মার্টফোনের ২০ টি গুরুত্বপূর্ন সিকিউরিটি কোড


স্মার্টফোনের ২০ টি গুরুত্বপূর্ন সিকিউরিটি কোড!!!!
 
১.রিসেট ফোন- *2767*3855#
২.IMEI জানতে- *#06#
৩.লক স্ট্যাটাস- *#7465625#
৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#4636#*#*
৫.FTA এর ভার্সন- *#*#1111#*#*
৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*
৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট- *#*#0842#*#*
৮.হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেইলস্-
*#12580*369#
৯.ডায়গনস্টিক কনফিগার- *#9090#
১০.ডাম্প সিস্টেমো মোড- *#9900#
১১.ক্যামেরার তথ্য জানতে- *#*#34971539#*#*
১২.ফ্যাক্টরী হার্ড রিসেট- *#*#7780#*#*
১৩.ডাটা ক্যাবল কন্ট্রোল- *#872564#
১৪.জিপিএস টেষ্ট- *#*#1472365#*#*
১৫.ওয়াইফাই ম্যাক এড্রেস- *#*#232338#*#*
১৬.ব্লুটুথ ডিভাইস ইনফো- *#*#232337#*#*
১৭.র্যামের ভার্সন- *#*#3264#*#*
১৮.টাচস্কীন ভার্সন- *#*#2663#*#*
১৯.ডিসপ্লে টেষ্ট- *#*#0#*#*
২০.প্যাকেট লুফ টেষ্ট- *#*#0283#*#*
শে য়া র করে আপনার ওয়ালে রাখতে পারেন
ভবিষ্যৎ এ কাজে লাগতে পারে!
সংগৃহীত।

রবীন্দ্র সংগীত


ভেঙ্গে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে (ও বন্ধু আমার)!
না পেয়ে তোমার দেখা, একা একা
দিন যে আমার কাটে না রে ।।
বুঝি গো রাত পোহালো, বুঝি ঐ রবির আলো
আভাসে দেখা দিলো গগন-পারে-
সমুখে ঐ হেরি পথ তোমার কি রথ
পৌঁছবে না মোর দূয়ারে ।।
আকাশের যত তারা চেয়ে হয় নিমেষহারা,
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে ।
তোমারি দেখা পেলে সকল ফেলে
ডুববে আলোক-পারাবারে ।।
প্রভাতের পথিক সবে এল কি কলরবে-
গেল কি গান গেয়ে ওই সারে সারে !
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে
অরুণবীণার তারে তারে ।।

রবীন্দ্র সংগীত


তোমার হল শুরু, আমার হল সারা
তোমায় আমায় মিলে এমনি বহে ধারা।।
তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথী
আমার তরে রাতি, আমার তরে তারা।।
তোমার আছে ডাঙা, আমার আছে জল
তোমার বসে থাকা, আমার চলাচল।
তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়
তোমার মনে ভয়, আমার ভয় হারা।।

রবীন্দ্র সংগীত


যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে;
তারা আসে, তারা চলে যায় দূরে, ফেলে যায় মরু-মাঝারে ॥
দু দিনের হাসি দু দিনে ফুরায়, দীপ নিভে যায় আঁধারে;
কে রহে তখন মুছাতে নয়ন, ডেকে ডেকে মরি কাহারে?।
যাহা পাই তাই ঘরে নিয়ে যাই আপনার মন ভুলাতে--
শেষে দেখি হায় ভেঙে সব যায়, ধুলা হয়ে যায় ধুলাতে।
সুখের আশায় মরি পিপাসায় ডুবে মরি দুখপাথারে--
রবি শশী তারা কোথা হয় হারা, দেখিতে না পাই তোমারে ॥

মশা তাড়ানোর ২টি স্পেশাল উপায়


খুব সহজে মশার সমস্যা সমাধান করুন

এখন বর্ষা কাল। বাইরে প্রচন্ড মশা।ঘরেও  বেড়েছে মশার উপদ্রব। একদিকে গরম, চারিদেকে বর্ষার কারণে সৃষ্ট অস্বাস্থ্যকর পরিবেশ অন্যদিকে মশার উপদ্রব, সবমিলিয়ে আপনার জীবনকে হয়তো অতিষ্ট করে তুলছে এই মশা। তবে মশা তাড়াবার আছে প্রাকৃতিক উপায়। চলুন জেনে নেয়া যাক এমন ২টি প্রাকৃতিক উপায়-

১। কর্পূরের ব্যবহার
মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি যেকোনো ফার্মেসীতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। দুদিন পর পানি পরিবর্তন করুন। আগের পানিটুকু ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।

২। লেবু ও লবঙ্গের ব্যবহার

একটি গোটা লেবু খণ্ড করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে থাকে এমনভাবে লবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।

সুখী হওয়ার ৫টি কৌশল!


সুখ মানুষের কাছে বরাবরই সোনার হরিণ। মানুষ যখন যা চায় তা না পেলেই শুরু হয়ে যায় দুঃখের প্রহর। কিন্তু কোনো মানুষই তার জীবনে যা কিছু চায়, তার সবকিছুই পায় না। আবার অপার দুঃখ নিয়েও বেঁচে থাকা যায় না। তাই নিজেকে সুখী করতে নিজেরই চেষ্টা করা উচিৎ। জীবনে অল্প কয়েকটি কৌশল অবলম্বন করলেই মানুষ অনেক বেশি সুখী হতে পারে ও ভালো থাকতে পারে।
নিচের ৫টি কৌশল আপানকে জীবনে সুখী হতে সহায়তা করবে:

১। অল্পতে খুশি হতে শিখুন:

বেশীরভাগ মানুষই অল্পতে খুশী হয় না। তাদের অনেক বেশি চাই। আর যখনই তাদের চাহিদা পূরণ হয় না তখনই কষ্ট পেতে শুরু করে। আর তাই জীবনে সুখী হওয়ার সবচাইতে গুরত্বপূর্ণ কৌশলটি হচ্ছে অল্পতেই খুশী হওয়া। এতে ছোট বা কম জিনিসে আপনি ঘাবড়াবেন না। আপানার জীবন হবে সুখময়।
২। কৃতজ্ঞতার অভ্যাস করুন:
জীবনে সবকিছু ইতিবাচক ভাবে নেওয়ার এক অপরিমেয় আনন্দ আছে, এতে আপানার জীবনে অনেক অনন্দময় অনুভূতি আসবে। মানুষের সাথে নম্রভাবে মিশুন ও সামাজিক দৈনন্দিন আচারানুষ্ঠানে কৃতজ্ঞতা পূর্ণ অংশ গ্রহণ করুন। এতে আপনি অপার আনন্দের স্বাদ পাবেন।
৩। দয়াশীল হোন:
পুরানো একটি কথা মনে রাখবেন, ‘সুখ ছড়িয়ে দিন, আপনিও সুখী হবেন’। মানুশকে ক্ষমা করতে শিখুন, ও অন্যের বিপদে ঝাঁপিয়ে পরুন। দেখবেন আপনার ভিতরে কি চমৎকার আত্মতৃপ্তি কাজ করছে! মানুশকে দান করুন ও নিজে সুখী থাকুন।
৪। ব্যায়াম করুন:
প্রতিদিন ব্যায়াম আপনার শরীরকে যেমন ভালো রাখবে তেমনি আপনার মনকেও রাখবে প্রফুল্ল। যদিও আপনার কাছে মনে হতে পারে যে ব্যায়াম কিভাবে মানুষ কে সুখি করবে? সত্যিকারে আপনি যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে আপনার শরীর থেকে ক্ষতিকর এন্ড্রোফিন্স দূর করে দিবে যা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিবে এবং আপনার ভিতর এক ধরনের প্রশান্তি কাজ করবে।
৫। ভালো বন্ধু সার্কেল বানান:
গবেষণায় দেখা গেছে, যাদের একটি ভালো বন্ধু সার্কেল রয়েছে তারা মানুষ হিসেবে অনেক বেশি সুখী। যাদের কাছের কোনো ভালো বন্ধু নেই তারা অনেক বেশি হতাশায় ভোগেন। বন্ধুর সাথে সময় ব্যয় করলে অনেক কষ্ট ভুলে থাকা যায়। তাই ভালো থাকতে ও সুখী হতে একটি ভালো বন্ধু সার্কেলের বিকল্প নেই।-সূত্র: টাইম অফ ইন্ডিয়া।